Apan Desh | আপন দেশ

সংরক্ষিত শূন্য নারী আসন

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪২, ১৬ অক্টোবর ২০২৬

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি।

এর আগে, বুধবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা আগামীকাল (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

এতে আরও জানানো হয়, মনোনয়ন ফরম পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে জমা দিতে হবে।

আরও পড়ুন <> দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়