ড. নাহরিন ইসলাম খান। ফাইল ছবি
নতুন প্রধান তথ্য কমিশনার নিয়োগ দিয়েছেন সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক।
শনিবার (১৭ অক্টোবর) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
একই সঙ্গে সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।
আরও পড়ুন <<>> সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডে এইচআরএসএসের বিচার দাবি
অন্য একটি প্রজ্ঞাপনে একই আইনের একই ধারার বিধান অনুযায়ী সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































