Apan Desh | আপন দেশ

‘প্রধানমন্ত্রীর জাপান সফর ২ দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ১৭ অক্টোবর ২০২৬

‘প্রধানমন্ত্রীর জাপান সফর ২ দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে’

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে। এ আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশার কথা জানান।

প্রধানমন্ত্রীর জাপান সফরকে উপলক্ষ করে বাংলাদেশ-জাপান ব্যবসা বানিজ্যের সম্ভাবনা নিয়ে একটি জাপানি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় রয়েছে। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করছেন।

আরও পড়ুন <<>> রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এ ধারাবাহিকতার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (২৬ অক্টোবর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়