Apan Desh | আপন দেশ

দেশের সব দোকান-শপিং মল ২ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশের সব দোকান-শপিং মল ২ দিন বন্ধ থাকবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন : দেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়