Apan Desh | আপন দেশ

নওগাঁ জেলা

মান্দায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

মান্দায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স প্রদান এবং বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে ৫৭ জন দুস্থ ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, শিক্ষক নেতা নাসির উদ্দিন সরদার, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা। পরে উপজেলা হলরুমে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়।

০৫:৩৭ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

মান্দার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান 

মান্দার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান 

নওগাঁর মান্দা উপজেলায় সংঘটিত মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ১০ জন ও আহত ৫ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।

০৫:০০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতার পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়। পুলিশ জানায়, গত ২৫ মে এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। তিনি ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে বলেন, তার ওষুধ সেবন করে এক শিশু মারা গেছে। মামলা এড়াতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। মামলার ভয়ে ওই ব্যবসায়ী নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন। এরপর একই ব্যক্তি ৩০ মে  নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে আরেক ‘বিকাশ ও নগদ’ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানায়,  ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হচ্ছে। মামলা থেকে রেহাই পেতে ৪০ হাজার টাকা দিতে হবে।

০৬:১৬ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

মান্দায় পার্টনার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

মান্দায় পার্টনার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

"কৃষিই সমৃদ্ধি এবং জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল পার্টনার প্রকল্পের আওতাধীন বিশেষ অনুষ্ঠান। উপজেলার পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি, মান্দা থানার  ওসিসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 

০৮:০৪ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক আহত

মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক আহত

নওগাঁর মান্দা উপজেলায় মাদকসেবীর হামলায় এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক (৪৭)। তিনি বালুবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর শিক্ষক আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকেই অবস্থান নেয়া বজলুর রহমান দা নিয়ে তার ওপর হামলা করেন। হামলাকারীর একাধিক কোপে শিক্ষক রাজ্জাক গুরুতর আহত হন। এ সময় লোকজন এগিয়ে এলে হামলাকারী বজলুর রহমান পালিয়ে যায়। পরে শিক্ষক রাজ্জাককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

০৮:৩৯ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ৩

মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ৩

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে হোলি উৎসবের সময় মদপান করে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন যুবক অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (১১ মার্চ) স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নাইমসহ চার যুবক স্পিরিটের বোতলে মদপান করেন। অসুস্থ হলে স্থানীয় লোকজন তাদের প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৫টার দিকে নাইম ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১১:৩৪ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

‘মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই’

‘মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই’

কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে- তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করেন তাহলে তাদের এ দায়িত্ব পালনের প্রয়োজন নেই। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।  তিনি বলেন, যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

০৪:১৭ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement