Apan Desh | আপন দেশ

‘ভারতের সঙ্গে সম্পর্ক স্বার্থ-সম্মানের ভিত্তিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ২৯ জুন ২০২৫

আপডেট: ১৮:২৫, ২৯ জুন ২০২৫

‘ভারতের সঙ্গে সম্পর্ক স্বার্থ-সম্মানের ভিত্তিতে হবে’

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবেই সব করতে হবে।

ফেব্রুয়ারির মাসের মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। রোববার (২৯ জুন) ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমীর খসরু।

বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আরওপড়ুন<<>>দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি: নাহিদ ইসলাম

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এমনটাই দেখছি। সবার প্রস্তুতি আছে বলেই মনে হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবেই সব করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আমীর খসরু আরও বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। একটি পক্ষ নির্বাচনে বাড়তি সুবিধা নিতে এসব করছে। এসব ইস্যুতে সরকারকে আরও কঠোর হাওয়ার আহবানও জানান বিএনপির এ নেতা।

বৈঠকে কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাতে কৃষি, আইটি, স্বাস্থ্য এবং শিক্ষাখাতে সহায়তার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। নির্বাচনে কানাডা ইলেকশন কমিশনকেও (ইসি) সহায়তা করছেন বলে জানান হাই কমিশনার।
 
আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ