সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এতে প্রধান সূচক কমেছে ৫১ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৪৭ পয়েন্ট কমেছিল।
রোববার (২৪ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে।
এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে ১১৪৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩২০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১০ কোম্পানির। বিপরীতে ২২৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















