Apan Desh | আপন দেশ

‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে আওয়ামী লীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ৩১ ডিসেম্বর ২০২৩

‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে আওয়ামী লীগ: রিজভী

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের খুনি ও লুটেরা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা ‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে। এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে।

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘এই নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।’

তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

আরও পড়ুন <> জাপার প্রার্থীদের সঙ্গে কী করা হচ্ছে জানালো জিএম কাদের

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, এ এইচ এম আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ ।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়