Apan Desh | আপন দেশ

আ.লীগের সমাবেশে মারামারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ২৮ অক্টোবর ২০২৩

আ.লীগের সমাবেশে মারামারি

ছবি: সংগৃহীত

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর দেড়টা থেকে মঞ্চে বক্তব্য শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি-ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।

এ সময় মঞ্চ থেকে মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়