Apan Desh | আপন দেশ

বায়তুল মোকাররম মসজিদ

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

০৪:০৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (০২ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ চলছে। সমাবেশে এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।

০৬:১৭ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার

রাজধানীতে শিবিরের গণমিছিল

রাজধানীতে শিবিরের গণমিছিল

রাজধানীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মিছিল থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে।শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এ গণমিছিল শুরু হয়েছে। গণমিছিলটি বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।গণমিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এসময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে।

০২:৪৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement