Apan Desh | আপন দেশ

একনেক

একনেকে সাড়ে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প

একনেকে সাড়ে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু এবং এমআরটি লাইন-৫ এর দক্ষিণ রুট বাস্তবায়নসহ মোট ১৬টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক সভাটি হবে। সূত্রে জানা যায়, ১৬টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন ১২টি এবং সংশোধিত চারটি।

০৮:৪৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ের ১৪টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৯০ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ১৬ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ৫টি এবং সংশোধিত ৫টি। এছাড়া মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ৪টি। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, আজকের সভায় অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নগর এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি প্রকল্প রয়েছে। অন্যান্য নতুন প্রকল্পের মধ্যে রয়েছে– ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ, ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ ইত্যাদি।

০৫:১১ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা। বাকি ৯২ কোটি ৫৯ লাখ টাকা আসবে প্রকল্প ঋণ থেকে। সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৬:০৩ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি ও ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্প।

০৩:৩৯ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement