Apan Desh | আপন দেশ

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ১৩ অক্টোবর ২০২৬

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক

ছবি : আপন দেশ

আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার চেষ্টা হচ্ছে। এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ভিসার মেয়াদ বর্ধিত করে তারা যেন কর্মস্থলে ফিরতে পারে সে ব্যবস্থাটা করে দেয়া হয়েছিল। কিন্তু গত রোববারের ঘটনার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মূলত সৌদিসহ মধ্যপ্রাচ্যের সব দেশ এসব ক্ষেত্রে সব সময় আন্তরিক। এখন যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম তৈরি হয়েছে তাদের বিষয় বিগত দিনের মতোই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই একটা সমাধানের ব্যবস্থার চেষ্টা চলছে। যাতে ভিসার মেয়াদ বাড়িয়ে তারা আবার কর্মসংস্থানে ফিরতে পারে।

তিনি বলেন, তবে এ পরিস্থিতির মধ্যে এ আলোচনা করা কঠিন। কারণ, তারা নিজেরাই একটা দুর্যোগের মধ্যে আছে। তারপরও আশা করি একটা সমাধান হবে।

সৌদির ঘটনায় আহত-নিহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোববার রিয়াদে এয়ার অ্যাটাকে কয়েকজন বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন। ঘটনার পর থেকেই আমাদের রিয়াদস্থ দূতাবাস অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। রাষ্ট্রদূত নিজে এবং সিনিয়র কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নিয়েছেন। যুদ্ধের শুরু থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের নাগরিকদের চিকিৎসা প্রদান এবং নিহতদের মরদেহ দেশে পাঠাতে সব ধরনের আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, তবে সৌদি আরব আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। এ দুর্যোগের দিনে শুধু সহায়তা চাওয়া নয়, তাদের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি সরকার নিজস্ব উদ্যোগে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য দিচ্ছে।

আরও পড়ুন <<>> ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া কর্মীদের বিষয়ে তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী কিছু কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর বিএমইটির মাধ্যমে নিবন্ধনভুক্ত কর্মীদের কেউ নিহত হলে সরকারিভাবে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। আমাদের শ্রমশক্তির প্রায় ৭৫ শতাংশই মধ্যপ্রাচ্যমুখী, যার অর্ধেকের বেশি যায় সৌদিতে। যুদ্ধের কারণে গত কয়েক মাসে লোক পাঠানো কিছুটা কমলেও তা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করছি।

নুর বলেন, যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠন কাজের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। সেখানে বাংলাদেশিরা অগ্রাধিকার পাবে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খোঁজার কাজও চলছে।

দেশে ফেরা কর্মীদের জন্য রি-ইন্টিগ্রেশন প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ ও পূর্ব অভিজ্ঞতার সনদ মূল্যায়ন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়াতে জিরো কস্টে সরকারিভাবে কর্মী পাঠানোসহ অন্যান্য জি-টু-জি প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch