Apan Desh | আপন দেশ

তিন মাসেই সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৩, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১৫, ৩ অক্টোবর ২০২৬

তিন মাসেই সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল: ডিএমপি কমিশনার

ছবি: আপন দেশ

ঢাকার যানজট কমাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে গণপরিবহন ব্যবস্থায়। আগামী তিন মাসের মধ্যে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে। 

শনিবার (০৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতেই নেয়া হচ্ছে এ সিদ্ধান্ত।

এছাড়া মিরপুরের উচ্ছেদ অভিযানের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দকৃত জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেয়া হয়।

এসময় ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস ডিপো এ টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। 

এছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্থান ও ফুলবাড়িয়া টার্মিনাল তিন মাসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জে চুনকুটিয়াতে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো।

আরও পড়ুন <> ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরে পৌঁছেছে

এদিকে সম্প্রতি মিরপুরের সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

এসময় মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়