Apan Desh | আপন দেশ

কড়া নিরাপত্তায় রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৫৮, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:৫৮, ৩ অক্টোবর ২০২৬

কড়া নিরাপত্তায় রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম

ছবি: আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (০৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় জ্বালানিবাহী ৩টি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড, এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর ইউরেনিয়াম নিয়ে রওনা হয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে আছে রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলও। বহর চলাচলের রাস্তায় সাময়িক গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার (০২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন। 

আরও পড়ুন<<>>এলএনজি আমদানিতে স্বস্তি, জ্বালানি সরবরাহে গতি

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে দেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এ চালান দেশে আসবে।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই বাংলাদেশে পৌঁছেছে। 

এর আগে কারিগরি সমস্যার কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে গড়িমসি করে পাকিস্তান। সে সময় আন্তর্জাতিক আইন এবং বেসামরিক বিমান চলাচল প্রটোকলের সঙ্গে সঙ্গতি রাখার বিষয়টিকে আকাশসীমা ব্যবহারের ক্লিয়ারেন্স না দেয়ার কারণ হিসেবে সামনে এনেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়