Apan Desh | আপন দেশ

চার্চ থেকে চুরি হওয়া ৬০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৫, ২ অক্টোবর ২০২৬

চার্চ থেকে চুরি হওয়া ৬০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার 

ছবি : আপন দেশ

রাজধানীর আসাদগেট এলাকার সেন্ট খ্রিস্টিনা চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৬০ কেজি ওজনের ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত দুইটা ৫০ মিনিটের সময় মোহাম্মদপুরের জাকির হোসেন রোডস্থ ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঘণ্টাটি চুরি হয়। পরে মোহাম্মদপুর থানায় মামলা করে চার্চ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাজধানীতে ভবনের লিফট ছিঁড়ে আহত ৩   

চার্চ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে চার্চের মূল ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান ফাদার। পরে চার্চের ছাদে ঝুলিয়ে রাখা ঘণ্টাটি খুঁজে পাওয়া যায়নি।

চার্চের ফাদার জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা অকার্যকর থাকায় কারা ঘণ্টাটি চুরি করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছে চার্চ কর্তৃপক্ষ।  

ঘণ্টা চুরির এক দিন আগেও চার্চের বাথরুম থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। পরপর এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

চার্চ কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, চুরি হওয়া ঘণ্টাটির আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। প্রায় তিন বছর আগে ঘণ্টাটি স্থাপন করা হয়। প্রতিদিন উপাসনা শুরুর আগে এটি বাজানো হতো।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়