Apan Desh | আপন দেশ

‘অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৭, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৪০, ১ অক্টোবর ২০২৬

‘অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই’

ছবি : আপন দেশ

অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 

তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আনসারও সমন্বিতভাবে কাজ করবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) তেজগাঁওয়ে আনসার সদরদফতরের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন এজেন্সি সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। সেখানে আনসার ব্যাটালিয়নও থাকবে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

আরও পড়ুন: পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন

তিনি বলেন, এটিকে নতুন কোনো বাহিনী গঠনের পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ নেই। এটা আমাদের রেগুলার কর্মকাণ্ড। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের মতো অপরাধ দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সমন্বয় সবসময় থাকে। এখনো সেটা চলছে। সামনে আমরা আরও জোরদার করব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কেউ কেউ আগের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনা করছে কি না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার বিষয়গুলো নজরে এলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা শুধু তাদের প্রত্যাহার করে ক্ষান্ত হচ্ছি না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। ডিপার্টমেন্টাল প্রসিডিংও নিচ্ছি। ক্রিমিনাল অফেন্স হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে অভিযোগ আনা হচ্ছে।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়