ফাইল ছবি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল।
তবে ওই দিন নির্বাহী আদেশে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।
আরও পড়ুন <<>> রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ কোটি টাকা অনুদান চাইলেও ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর ১০ অক্টোবর মহালয়া হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































