Apan Desh | আপন দেশ

পুজা

বিজয়া দশমীতে বিদায় বেদনায় মিলনের সুর

বিজয়া দশমীতে বিদায় বেদনায় মিলনের সুর

শারদীয় দুর্গোৎসব বাঙালির সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। শরতের নীল আকাশ, সাদা কাশফুল আর শিউলির সুবাসে প্রকৃতি যখন সেজে ওঠে নতুন সাজে। তখনই বাঙালির হৃদয়ে বেজে ওঠে দেবী দুর্গার আগমনী সুর। কয়েক দিনের আনন্দ, উৎসব ও মিলনমেলার পর আসে বিজয়া দশমী। আনন্দের মাঝে বিষাদের এক অনন্য দিন। বিজয়া দশমী দেবী দুর্গার মর্ত্যলোক থেকে কৈলাসে ফিরে যাওয়ার প্রতীকী বিদায়। এদিন ভক্তরা দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাকে বিদায় জানান। ঢাকের বোল, উলুধ্বনি, সিঁদুর খেলা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। তবে বিদায়ের মুহূর্তে আনন্দের পাশাপাশি ভক্তদের হৃদয়ে জেগে ওঠে এক গভীর শূন্যতা। আবারও হয় হয়ে একটি বছরের অপেক্ষা।

০৩:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

পঞ্চগড় বোদা উপজেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৯৬টি দুর্গা পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ৬২৮ জন আনসার ও ভিডিপি সদস্য। সদস্যরা পালাক্রমে দিন-রাত দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। জানা জেছে, পুরুষ আনসার ও ভিডিপি সদস্যরা সাত দিন এবং নারী আনসার ও ভিডিপি কর্মীরা ছয় দিনব্যাপী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দায়িত্বে রয়েছেন ৪৩৬ জন পুরুষ ও ১৯২ জন নারী আনসার-ভিডিপি সদস্য। তারা নিজ নিজ পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন।

০৩:৫০ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথা বলেছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, এ দেশ আপনার, এ দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহবান জানিয়ে তিনি বলেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। এ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

১০:০৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

পাবনা রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজায় দর্শনার্থীদের ভীড়

পাবনা রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজায় দর্শনার্থীদের ভীড়

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথিতে নারীর মধ্যে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন এ বিশ্বাসকে ধারণ করে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা হয়েছে। দেবী দুর্গার কুমারী রূপের বন্দনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজায় অংশ নেন ভক্ত ও দর্শনার্থীরা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রামকৃষ্ণ সেবাশ্রমে তৃতীয়বারের মতো আয়োজিত এ পূজায় এবার কুমারী দেবীর আসনে অধিষ্ঠিত হয় ছয় বছর বয়সী দিয়া তলাপাত্র। পূজার জন্য তার শাস্ত্রীয় নাম রাখা হয় উমা। পূজার আগে শাস্ত্রীয় রীতি অনুসারে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা ও বিভিন্ন অলঙ্কারে দেবীরূপে সাজানো হয়। এরপর হাতে পদ্মফুল নিয়ে তাকে পূজার আসনে বসানো হয়। মন্ত্রোচ্চারণ ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে পূজারিরা দেবীর বন্দনা করেন। এ সময় পূজা দেখতে সেবাশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

০৮:৫০ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

আমাদের রাজনীতিতে ধর্মীয় ভেদাভেদ নেই: পানিসম্পদমন্ত্রী

আমাদের রাজনীতিতে ধর্মীয় ভেদাভেদ নেই: পানিসম্পদমন্ত্রী

সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্যে দিয়েই আমরা এ সমাজে বসবাস করি। এ ভূখণ্ডের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রান, আদিবাসী মারমা, মগ সাঁওতাল সবাই আমরা বসবাস করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় বিএনপির রাজনীতিতে তার দর্শনের মাধ্যমেই এটা গড়ে তুলেছেন। এ জন্য আমাদের রাজনীতিতে ধর্মীয় ভেদাভেদ নেই। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

০৬:৩৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পঞ্চগড় জেলার ২৬৮টি মন্দির ও মণ্ডপে পূজাকে কেন্দ্র করে পর্যাপ্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩ রংপুরের সিপিসি-২। রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি-১৩ রংপুরের সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী।

০৭:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

নাটোরে পুজা আয়োজনে মুগ্ধ ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোরে পুজা আয়োজনে মুগ্ধ ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের চিত্রে মুগ্ধ হয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে শ্রী মনোজ কুমার বলেন, নাটোর খুব ভালো জায়গা। এখানে সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিয়মিত মন্দিরগুলোর খোঁজখবর রাখছেন। নাটোরের মানুষ শান্তিপ্রিয়। হুইপ দুলুর এমন উদ্যোগে তিনি মুগ্ধ। 

০৭:১৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

পূজায় নারিকেল-গুড়ের বাজার জমজমাট

পূজায় নারিকেল-গুড়ের বাজার জমজমাট

দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব। মহলয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বড় এ উৎসব। দুর্গাপূজাকে ঘিরে বগুড়ার আদমদীঘিতে বেড়েছে নারিকেল ও গুড়ের কদর। পূজাকে ঘিরে স্থায়ী দোকানের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ীরাও নারিকেল বিক্রি করছেন। পূজায় প্রতিটি নারিকেল ও গুড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন বাজার, মৌসুমী দোকানও গুড় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছর টুকটাক কেনাবেচা হলেও মেলা ও দুর্গাপূজায় বিক্রি বাড়ে। এজন্য বাজারে তুলনামূলক দাম কিছুটা বেশি। পূজায় অতিথি আপ্যায়নে বিভিন্ন ধরনের খাদ্য পরিবেশন করা হয়। যার অন্যতম হচ্ছে নাড়ু। আর নাড়ু তৈরির মূল রশদ হলো নারিকেল, গুড় ও চিনি। ফলে সারাদেশে একসঙ্গে চাহিদা বৃদ্ধি পাওয়ায় নারিকেল ও গুড়ের কদর কিছুটা বেড়ে যায় পূজায়।

০৭:০৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

টাঙ্গাইল পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক উপহার 

টাঙ্গাইল পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক উপহার 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন পূজামণ্ডপ কমিটিকে বিশেষ আর্থিক উপহার দিয়েছে টাঙ্গাইল জেলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে উপহারের চেক তুলে দেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হক নাসির বলেন, আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ধারা অক্ষুণ্ন রাখতে বিগত বছরগুলোর তুলনায় এবার জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ অনুদান নিশ্চিত করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন সম্প্রদায়ের নয়, এটি আমাদের সামগ্রিক উৎসবের অংশ। এ আনন্দকে সর্বজনীন রূপ দিতেই আমাদের ক্ষুদ্র এ প্রয়াস।

০৪:৫৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি

জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি

জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ২০২৪ সালের ০৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশের কোনো কার্যক্রম ছিল না। মানুষের নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ওই সময়ে ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছে। সে পরিস্থিতি থেকে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা চলছে। এ জন্য পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

০৯:৪৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

টাঙ্গাইলের ১৩৫৭ মণ্ডপে দেবীর অবয়ব

টাঙ্গাইলের ১৩৫৭ মণ্ডপে দেবীর অবয়ব

শরতের শেষ ভাগে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার ডামাডোল শুরু হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা শিল্পীরা চরম ব্যস্ত সময় পার করছে। রঙ-তুলির শেষ আঁচড়ে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠায় মগ্ন মৃৎশিল্পীরা, তাদের যাদুকরী হাতের ছোঁয়ায় মাটির ক্যানভাসে জীবন্ত হয়ে উঠছেন দেবী দুর্গা। জেলা পূজা উদযাপন ফ্রন্টের তথ্য অনুযায়ী, এবার জেলাজুড়ে রেকর্ডসংখ্যক মণ্ডপে পূজা হচ্ছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের সনাতনীদের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। জেলায় এ বছর মোট ১৩৫৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ২৭০টি মণ্ডপ নিয়ে শীর্ষে রয়েছে মির্জাপুর এবং সর্বনিম্ন ৩৪টি মণ্ডপ রয়েছে ভূঞাপুরে। মণ্ডপগুলো হচ্ছে- মির্জাপুর উপজেলায় ২৭০টি, টাঙ্গাইল সদরে ২৩৩টি, কালিহাতীতে ১৮২, নাগরপুরে ১৩৮, দেলদুয়ারে ১২৮, ঘাটাইলে ৯৪, বাসাইলে ৮১, মধুপুরে ৬০, গোপালপুরে ৫৭, সখীপুরে ৪৪, ধনবাড়ীতে ৩৬টি এবং ভূঞাপুর উপজেলায় ৩৪টি।

০৮:৫৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রতিমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রতিমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন-আমরা সবাই বাংলাদেশি। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করে দেশের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি । বুধবার (০৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সাভার উপজেলার পূজামণ্ডপসমূহের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে তিনি এসব কথা বলেন।

০৯:২৮ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

টাঙ্গাইলে দুর্গোৎসবের প্রস্তুতি, শিল্পীর ছোঁয়ায় অপরূপ মাটির প্রতিমা

টাঙ্গাইলে দুর্গোৎসবের প্রস্তুতি, শিল্পীর ছোঁয়ায় অপরূপ মাটির প্রতিমা

শরতের শেষ ভাগে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার ডামাডোল শুরু হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা। আর এ দুর্গোৎসব পালনে জেলার সনাতনীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের মণ্ডপে মণ্ডপে শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একইসঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে নানা রকম প্রস্তুতি।

০৪:৫৪ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময়

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময়

টাঙ্গাইল সদর থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। সোমবার (০৫ আগস্ট সকালে শ্রী শ্রী কালিবাড়ী`র নাট মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়। শ্রী শ্রী কালিবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ভিক্টর ব্যানার্জি, টাঙ্গাইলের জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহবায়ক অমল ব্যানার্জি, যুগ্ম আহবায়ক অধ্যাপক পিনাকী দে, সদস্য সচিব শংকর সরকার, শ্রী শ্রী কালিবাড়ীর উপদেষ্টা মনিন্দ্র মোহন ঘোষ, সহসভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, শ্রী শ্রী ছোট কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সরকার প্রমুখ। 

০৬:২৫ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা

পাবনায় এ বছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়েছে। রোববার (০৪ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে জেলার কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।

০৫:০৯ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement