ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে তিনি যোগ দেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক এ তথ্য জানান।
অধিবেশন কক্ষে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আসন বণ্টনে বাংলাদেশের আসন রয়েছে সামনের সারিতে। কক্ষে প্রবেশ করে অধিবেশনের সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের আসনে বসেন বাংলাদেশ সরকারপ্রধান।
তারেক রহমানের পাশে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। পেছনের আসনে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
আরও পড়ুন <<>> জাতিসংঘে ভুটান-মালদ্বীপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সাধারণ পরিষদের এ অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতও রয়েছে এ দলে।
গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন, যা চলবে আগামী বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
সাধারণ পরিষদের এ অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































