কোলাজ। ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। তার সঙ্গে ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ পৃথক বৈঠক হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় বাংলাদেশ ও দু’দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
আরও পড়ুন <<>> জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
এর আগে মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদফতরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া সকালে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশেও সস্ত্রীক যোগ দেন তিনি।
উল্লেখ্য, ৮১তম অধিবেশনটি গত ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মঙ্গলবার থেকে সাধারণ বিতর্ক শুরু হয়েছে। এদিন একই সাইডলাইনে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































