Apan Desh | আপন দেশ

মালদ্বীপ

জাতিসংঘে ভুটান-মালদ্বীপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে ভুটান-মালদ্বীপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। তার সঙ্গে ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ পৃথক বৈঠক হয়। বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

১১:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

মালদ্বীপে ‘কাগজপত্রহীন’ বাংলাদেশিদের বৈধের অনুরোধ ড. ইউনূসের

মালদ্বীপে ‘কাগজপত্রহীন’ বাংলাদেশিদের বৈধের অনুরোধ ড. ইউনূসের

মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস । বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য দেশটির সরকারকে বিবেচনার অনুরোধ করেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন। মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কাজ করছেন।

০৬:২১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement