Apan Desh | আপন দেশ

‘অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম’

ছবি : আপন দেশ

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বাংলাদেশ অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দাম তুলে ধরেন।

সরকার জ্বালানি সংকট মোকাবেলায় চেষ্টা করছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকার আন্তরকিতার সঙ্গে চেষ্টা করছে জ্বালানি সংকট নিরসন করতে। কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়। তা নিয়ে আলোচনা না করে বিরোধীদলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, এক দফার হুঁশিয়ারি দেয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না। কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, এ নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু তা না করে বিরোধীদলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

রিজভী বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন। ককটেল বিস্ফোরণের ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড।

তার দাবি, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়