Apan Desh | আপন দেশ

সেনাপ্রধান দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০০, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

সেনাপ্রধান দেশে ফিরেছেন

ছবি : সংগৃহীত

চার দিনের সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ ও উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুন: দুই জেলায় নতুন এসপি

এ ছাড়া সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

এ ধরনের উচ্চ পর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়