Apan Desh | আপন দেশ

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭

ছবি: আপন দেশ

সাভারের আশুলিয়ায় জামগড়ার এলাকার প্রীতি গ্রুপের এফএনএস কারখানা আগুন লেগেছে। এ ঘটনায় সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কারখানার ভিতরে থাকা লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লেগেছে বলে জানা যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার এ আগুনের সূত্রপাত হয়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এসময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের কাপড়ের দোকানে গিয়ে পড়লে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামে আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা সাতজনে পৌঁছাল।

আরও পড়ুন <<>> আশুলিয়ায় পোশাক কারখানায় অগুন

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, কভার্ড ভ্যানের ভেতর থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch