Apan Desh | আপন দেশ

মেঘনা নদীতে বলগেটের আঘাতে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেঘনা নদীতে বলগেটের আঘাতে ৩ জনের মৃত্যু

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে মদিনা-৪ বলগেটের আঘাতে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। প্রায় চার ঘণ্টার উদ্ধার অভিযানে তিন মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়েন। 

আরও পড়ুন<<>>আট দিন পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজনের মধ্যে একজন তীরে উঠে আসতে পারলেও বলগেটের আঘাতে স্রোতের টানে অপর তিনজন পানিতে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে ঢাকাসহ সংশ্লিষ্ট ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। প্রায় চার ঘণ্টা তল্লাশির পর আরিফিন, আশিকিন ও আবিরের মরদেহ উদ্ধার করা হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়