Apan Desh | আপন দেশ

নারায়ণগঞ্জ জেলা

মেঘনা নদীতে বলগেটের আঘাতে ৩ জনের মৃত্যু

মেঘনা নদীতে বলগেটের আঘাতে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে মদিনা -৪  বলগেটের আঘাতে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। প্রায় চার ঘণ্টার উদ্ধার অভিযানে তিন মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়েন।

০৭:৩৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার

না’গঞ্জে বিতর্কিত সাখাওয়াতে ডুবছে বিএনপি

না’গঞ্জে বিতর্কিত সাখাওয়াতে ডুবছে বিএনপি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে প্রভাব বেড়েছে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের। তবে ৫ আগস্টের পর থেকে তার একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সংকটে পড়েছে। আদালতপাড়ায় ভাঙচুর, আসামি মারধর ও ঐতিহ্যবাহী ‘বায়তুল আমান’ ভবন গুঁড়িয়ে দেয়ার নেতৃত্বে ছিলেন তিনি। বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ ও রশিদ চেয়ারম্যানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের পক্ষে মামলা লড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সে সাখাওয়াত আবার আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচনের তোড়জোড় শুরু করেছেন। নিজেকে বিএনপির মনোনীত প্রার্থী দাবি করে তৃণমূলে বিভ্রান্ত ছড়াচ্ছেন। নারায়ণগঞ্জ পাঁচ আসনে এরমধ্যে মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। দীর্ঘদিন ধরে মাসুদ নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রতিটি ভোটারে কাছে ছুটে যাচ্ছেন।  

১০:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দিলেন মির্জা আব্বাস 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দিলেন মির্জা আব্বাস 

কোনভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। যারা আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে দূরসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক। কেউ কেউ বলছেন, নির্বাচনের কথা যারা বলে তারা জাতির শত্রু। তাহলে বলে দেন বাংলাদেশে আর নির্বাচনের দরকার নেই। হাসিনা যেভাবে দেশ চালিয়েছে সেভাবেই চালান। দেখি পারেন কিনা? এ হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমরা লড়াই সংগ্রাম করেছি জাতীয় নির্বাচনের জন্য। আজকে কেনো স্থানীয় নির্বাচন? এটি হলে যাদের গ্রামেগঞ্জে পায়ের তলায় মাটি নেই, তাদের প্রতিষ্ঠিত করার পায়তারা।  

০৭:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement