Apan Desh | আপন দেশ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩২, ২৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ছবি: আপন দেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালীর জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আবেস জানান, ঈদগাঁও থানার সামনে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। 

আরও পড়ুন<<>>ভেষজ উদ্ভিদ চাষিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়