Apan Desh | আপন দেশ

ইবিতে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ নভেম্বর ২০২৬

ইবিতে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপমহাদেশে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম। আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হোসেন, তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান এবং ইবির ধর্মতত্ত্ব অনুষদের ডিন, সাবেক ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ, শিক্ষার প্রাথমিক স্তরকে শক্তিশালী করার  ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ইসলামী শিক্ষা ও নৈতিকতা প্রসারে ছাত্রসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির দীর্ঘ ৯৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা-সংস্কৃতিতে অবদান নিয়েও আলোচনা করেন তারা। 

আরও পড়ুন<<>>প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুবি

এসময় মাদ্রাসা শিক্ষার ভিত্তি শক্তিশালী করার আহবান জানিয়ে বক্তারা মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা, বর্তমান সংকট মোকাবিলা এবং শিক্ষাব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করতে ইবতেদায়ী স্তরকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে অতীতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে যথাযথ মর্যাদায় স্মরণ করার বিষয়ও আলোচনায় উঠে আসে। কারণ তিনি এসে প্রথম মাদ্রাসার শিক্ষার উচ্চতর পঠন পাঠনে একটি বিশ্ববিদ্যালয়ে গোড়াপত্তন করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়