Apan Desh | আপন দেশ

‘পলাতক আসামিদের বক্তব্যে সম্পর্ক নষ্ট হোক চাই না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৭, ৩ আগস্ট ২০২৬

‘পলাতক আসামিদের বক্তব্যে সম্পর্ক নষ্ট হোক চাই না’

ফাইল ছবি

পলাতক আসামিদের বক্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট হোক তা চাই না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (০৩ আগস্ট) নিজ কার্যালয়ে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক চায় উল্লেখ করে তিনি বলেন, ভারত-চীন সব দেশেরই বিনিয়োগ চায় বাংলাদেশ।

অনেক অপরাধেই অপরাধী শেখ হাসিনা উল্লেখ করে তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন, ৫ আগস্টে শেখ হাসিনার বক্তব্য থামাতে, কার কাছে আপত্তি জানাবো?

আরও পড়ুন <<>> ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসের ছুটি যারা পাবেন না

তিনি বলেন, মুসলিম দেশসমূহের সঙ্গে অতীত থেকেই ভালো সম্পর্ক। সৌদি এ জোটের ভবিষ্যৎ কী হবে তা এখনো নিশ্চিত নয়। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সম্পর্ক বাংলাদেশের মানুষের স্বার্থে হলেই আগাবো। নয়তো পুনর্বিবেচনা করা হবে বিষয়টি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়