Apan Desh | আপন দেশ

স্থানীয় সরকার নির্বাচন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগস্টে

প্রকাশিত: ২১:৫৭, ৯ জুলাই ২০২৬

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগস্টে

ফাইল ছবি, আপন দেশ

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) এ সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা এর আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন। 

খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ০৯ আগস্ট। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট। আপত্তি ও সংশোধনীর জন্য জমা হওয়া আবেদনের ওপর সিদ্ধান্ত নেয়ার শেষ তারিখ ২৮ আগস্ট। আর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।  

আরও পড়ুন<<>>আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। পুরুষ ভোটার ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটার এক হাজার ২৪৩ জন।

ইসির কর্মকর্তারা জানান, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে ইসি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch