ছবি : আপন দেশ
জুলাই অভ্যুত্থান দেশের সব মানুষের অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছে। তাদের সম্মান করতে হবে।
শনিবার (০৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করেছে, দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে। স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে। আমরা যেন বিচারের নামে কোনো অন্যায় না করি। সেজন্য খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সময় লাগবে, তবুও আইন অনুযায়ী যেন সঠিক বিচার হয়।
নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন,এমনভাবে দেশ গড়তে চাই, যেখানে মানুষ তার ন্যায অধিকার-সম্মান পাবে। যেখানে সবার জন্য নিরাপদ রাষ্ট্র হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, যদি মাকে জিজ্ঞস করতে পারতাম, মা, আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম, মানসিক নির্যাতন হয়েছে... তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই? মা বলত, প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
আরও পড়ুন : ঢাবি নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ
তিনি আরও বলেন, একই প্রশ্ন করলে, আমার ভাইও একই কথা বলত। ১৭ বছর আগে যাদের সহকর্মী হিসেবে পেয়েছিলাম, তাদের অনেককেই হারিয়েছি। কারও কারও অঙ্গহানি হয়েছে। শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































