ছবি : আপন দেশ
এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও মানহানিকর মন্তব্য করায় এ নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (০৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন : শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় জিডি
এ টাকা সরাসরি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দিতে বলা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































