Apan Desh | আপন দেশ

সোনারগাঁয়ে লালন কারুমেলা শুরু 

সোনারগাঁয় (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে লালন কারুমেলা শুরু 

ছবি: আপন দেশ

সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হয়েছে ৮ দিনব্যাপী লালন কারুমেলা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে উদ্বোধন করা হয়।

মরমী সাধক লালন সাঁই এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। 
ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ কারুমেলায় বিভিন্ন মাধ্যমের ১৫ জন কারুশিল্পী অংশ নিয়েছেন। 

মেলায় ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল। দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মনিপুরী তাঁত শিল্প, কুমিল্লার খাদি শিল্প, একতারা শিল্প ও তাঁতবস্ত্র শিল্পসহ মোট ১৫জন কারুশিল্পী তাদের নিজস্ব তৈরি পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছেন। ফাউন্ডেশনে আগত দর্শনার্থীরা মেলায় কারুপন্য তৈরি প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি এখান থেকে পছন্দের কারুপন্য কিনে নিয়ে যেতে পারবেন। 

আরও পড়ুন<<>>পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি

লালন কারুমেলা প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। মেলা চলবে আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। 

বাংলাদেশের  বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন, পুনরুজ্জীবন  ও কারুশিল্পীদের উন্নয়ন কল্পে এ মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়