ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভিসার নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি দিন অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে বলে কঠোর বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দূতাবাস এ নতুন সতর্কবার্তা জারি করে।
কেউ যদি অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তবে ভবিষ্যতে তার জন্য দেশটির ভিসা পাওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
নিয়ম অমান্য করে অতিরিক্ত সময় থাকার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে ফৌজদারি মামলাও হতে পারে।
আরও পড়ুন <> শিশু হাসপাতালে ধূমপান দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অভিবাসন-সংক্রান্ত অতীত ও বর্তমানের সব তথ্য দেখতে পারেন। ফলে পূর্বের কোনো আইন বা নিয়ম লঙ্ঘনের ইতিহাস থাকলে সেটি সহজেই তাদের নজরে আসবে।
ভিসার নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ‘অনিচ্ছাকৃত ভুল’ বা অজুহাত গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































