Apan Desh | আপন দেশ

বিয়ে না করার কারণ জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৮, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ে না করার কারণ জানালেন সালমান খান

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। এবার তিনি মুখ খুলেছেন বিয়ে না করার কারণ নিয়ে। জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমের (সিজন ৯) আড্ডায় তিনি এ বিষয়ে কথা বলছেনে।

এছাড়াও ‘ভাইজান’ খ্যাত এ অভিনেতা টকশোতে জানিয়েছেন তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা ঘটনা।

সালমান খান জানান, তার অভিষেক চলচ্চিত্র ‘কুচ কুচ হোতা হ্যায়’-তে কোনো পারিশ্রমিক ছাড়াই এবং চিত্রনাট্যের দ্বিতীয় অংশ না শুনেই অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। 

এরপর কথায় কথায় উঠে আসে সেই চিরচেনা প্রশ্ন, কেন এখনো অবিবাহিত রয়ে গেছেন তিনি? 

করণ মনে করিয়ে দেন, আমির খান একসময় মজা করে বলেছিলেন তিনি সালমানের হাত-পা বেঁধে বিয়ে করিয়ে দেবেন। এর জবাবে সালমান অতীতে রসিকতা করে বলেছিলেন, তিনি উলটো আমিরের হাত-পা বেঁধে নিশ্চিত করবেন যাতে আমির আর কখনো বিয়ে না করেন!

আমির ইতোমধ্যে তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও সালমান যে এখনো একা, সে প্রসঙ্গে অভিনেতা জানান যে, তিনি বন্ধুর জন্য ভীষণ খুশি এবং নিজের বর্তমান জীবন নিয়ে বেশ ভালোই আছেন।

আরও পড়ুন <<>> কালো পোশাকে মোহনীয় নুসরাত ফারিয়া

নিজের প্রেম বা সম্পর্ক আড়ালে রাখার কারণ ব্যাখ্যা করে সালমান বলেন, আমি এ নিয়ে কথা বলতে চাই না। কারণ, আপনি কখনোই জানেন না যে মানুষটি আপনার জীবনে সারা জীবন থাকবে কিনা, আর সে হয়তো পরে অন্য কাউকে বিয়েও করে নিতে পারে।

এরপর বিয়ে না করা প্রসঙ্গে সব রাখঢাক ভেঙে অভিনেতা পরিষ্কার জানিয়ে দেন, এ পরিস্থিতির জন্য অন্য কাউকে বা পরিস্থিতিকে দোষ দেয়ার উপায় নেই। 

সালমানের ভাষায়, কেউ আমাকে আটকায়নি, আমিও কাউকে আটকাইনি। এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত এবং এ সিদ্ধান্তে আমি খুশি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়