Apan Desh | আপন দেশ

হাম-ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২২, ১৭ অক্টোবর ২০২৬

হাম-ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জন নিহত হয়েছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তরে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

আরও পড়ুন <<>> মহাসড়কে মৃত্যু বাড়ছে, পড়ে আছে ১৪০ কোটির ট্রমা সেন্টার

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৪২ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯৫০ জন। আর হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের শরীরে।

গত মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৭ জন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়