ছবি: আপন দেশ
পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি উপলক্ষে পাবনা প্রেসক্লাবের আয়োজনে পালিত হয়েছে শুভ পাবনা দিবস।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাবে কেক কাটা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটেন পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও কামনা ফাউণ্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী কামনা।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খাঁন, মির্জা আজাদ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, শহীদুর রহমান শহীদ, আব্দুল হামিদ খাঁন, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়, পাভেল মৃধা, রাজিউর রহমান রুমী প্রমুখ।
আরও পড়ুন<<>>‘পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন’
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অতীত। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। জেলার ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, পাবনার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জেলার সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে। এ জন্য জেলার উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে সংশ্লিষ্ট সবার উদ্যোগী ভূমিকা প্রয়োজন।
পাবনা প্রেসক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অর্জন স্মরণ করা হয়। কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































