Apan Desh | আপন দেশ

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ সিআইডির নয়: বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৫, ১৯ জুন ২০২৬

আপডেট: ১৬:৫৬, ১৯ জুন ২০২৬

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ সিআইডির নয়: বিজ্ঞপ্তি

ছবি: আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খসড়া চার্জশিট’ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ তথ্য সিআইডির কোনো কর্মকর্তা সরবরাহ করেননি বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ।

শুক্রবার (১৯ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত ওই বক্তব্যগুলোকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সিআইডি।

আরও পড়ুন <<>> ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো শঙ্কা নেই’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার হালনাগাদ তথ্য জানানো হবে।

সিআইডি গণমাধ্যমকে এ মামলার সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধু সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার আহবান জানিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়