Apan Desh | আপন দেশ

রিজার্ভ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫.০৩ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫.০৩ বিলিয়ন ডলার

প্রবাসী আয়ের ধারাবাহিক শক্তিশালী প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রমের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। একই সময়ে দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,০৩৮ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রার এ উন্নত অবস্থান মূলত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা বাজারে ব্যাংকিং চ্যানেলে ডলার সরবরাহ স্থিতিশীল থাকার ফল। চলতি এপ্রিল মাসেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭৮৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ১৫ এপ্রিল একদিনেই এসেছে ১৮১ মিলিয়ন ডলার।  

০৮:১৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সুস্পষ্ট কোনো রোডম্যাপ ছাড়াই একাধিক অনিশ্চিত সম্ভাবনার ওপর ভর করে পরিস্থিতি সামাল দেয়ার আশাবাদ দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স বাড়তে পারে, আইএমএফের অর্থ আসতে পারে, মৌসুমি কারণে আমদানি চাপ কমতে পারে—এমন একাধিক ‘যদি’ আর ‘কিন্তু’ নির্ভর হিসাবেই কেন্দ্রীয় ব্যাংকের কৌশল গড়ে উঠেছে। রোববার (২৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় দৈনিকের সম্পাদক ও বাণিজ্য সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় গভর্নর মো. মোস্তাকুর রহমান ও ডেপুটি গভর্নররা যে চিত্র তুলে ধরেন। তাতে স্পষ্ট হয়—যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট নীতিগত কাঠামোর চেয়ে সম্ভাব্য ইতিবাচক প্রবাহের ওপরই বেশি জোর দেয়া হচ্ছে।

১০:৫৯ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

কমলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

কমলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আকুর বিল পরিশোধের পর কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি দায় মেটাতে রোববার (০৮ মার্চ) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এ অর্থ পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো একটি আঞ্চলিক পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানিসংক্রান্ত আর্থিক লেনদেন নিষ্পত্তি করা হয়। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

০৭:৩২ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। সর্বশেষ হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। মঙ্গলবার (০৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান, যিনি বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।

০৮:০৩ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

রিজার্ভ পৌঁছালো ৩৪ বিলিয়ন ডলারে

রিজার্ভ পৌঁছালো ৩৪ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারের দোরগোড়ায় পৌঁছেছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ বর্তমানে প্রায় ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত ২ ফেব্রুয়ারি রিজার্ভ ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে ছিল। এর আগে ১৫ জানুয়ারি তা ৩২ দশমিক ৩২ বিলিয়ন ও ৮ জানুয়ারি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে অবস্থান করেছিল। তবে আকুর দায় (১.৫৩ বিলিয়ন ডলার) পরিশোধের পর কিছুটা হ্রাস ঘটে।

০৯:০৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ। প্রাপ্ত কিস্তি ১১৫ কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এ অর্থ যোগ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইএমএফের ঋণের কিস্তির অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয়েছে। তাতে রিজার্ভের পরিমাণও বেড়েছে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৬৫০ কোটি বা সাড়ে ২৬ বিলিয়ন মার্কিন ডলারে।

১১:২৭ পিএম, ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement