ছবি : আপন দেশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ আছে। তাই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন : সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































