ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কে ক্ষমতায় আসবে, তা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।
সোমবার (০৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে।
আরও পড়ুন <<>> সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন: চিফ হুইপ
তিনি বলেন, পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে। গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী। এসময় ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































