ছবি: আপন দেশ
বর্তমানে যেসব সাংবাদিক কারাগারে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছিল। এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (০৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচ্চিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মূলত ফ্যাসিবাদ আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে, কোন কোন সাংবাদিকদের বিরুদ্ধে তাতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে, আবার অনেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার কারণেও কারাগারে ছিলেন।
আরও পড়ুন<<>>নারী এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবে
তবে এর সঙ্গে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই।
করো ক্ষতি হতে দেব না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য, সেটা গ্রহণ করব। তবে আইনের বাহিরে কারো কোনো ক্ষতি হতে দেব না।
অনুষ্ঠানে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাড়ে, চলচ্চিত্র গবেষক অধ্যাপক মঈন উদ্দিন খালেদ, চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ, চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বক্তব্য দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































