Apan Desh | আপন দেশ

সংসদ অধিবেশন থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪১, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৪১, ৯ এপ্রিল ২০২৬

সংসদ অধিবেশন থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

ছবি: আপন দেশ

জাতীয় সংসদে পাস হওয়া কয়েকটি গণবিরোধী বিলের দায় এড়াতে অধিবেশন থেকে ফের ওয়াকআউট করেছে বিরোধীদল।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদলীয় জোট।

সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল পাস হয়েছে, তার দায় আমরা নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে বলেন, আমি মূলত ধন্যবাদ দেয়ার জন্য দাঁড়িয়েছি। তারা শুরু থেকেই সহযোগিতা করে আসছে। প্রথম সেশন দ্বিতীয় সেশন তৃতীয় সেশনে ওনারা অংশগ্রহণ করেছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এখন বর্জনের কোনো মানে হয় না। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় ধন‌্যবাদ। আশা করছি মাগরিবের পর ওনারা অংশগ্রহণ করবেন।

এর আগে দুইবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল।  জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে প্রথমবার এবং দ্বিতীয়বার ১ এপ্রিল ওয়াকআউট করেন তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়