ছবি: আপন দেশ
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর ১৫টি ইউনিট কাজ করেছে। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, আগুন নেভাতে ১৫টি ইউনিট একযোগে কাজ করেছে।
তিনি জানান, ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি বাতাসের কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বাড়ে।
আরও পড়ুন <<>> মিরপুরের কালশী বস্তিতে আগুন, ছড়িয়ে পড়ছে আশেপাশে
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































