Apan Desh | আপন দেশ

নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল, জামায়াতপন্থি সাংবাদিক আলমগীরকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৮, ২৫ মে ২০২৬

আপডেট: ১২:১৪, ২৬ মে ২০২৬

নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল, জামায়াতপন্থি সাংবাদিক আলমগীরকে বহিস্কার

ছবি: আপন দেশ

নারীকে বিয়ের প্রলোভনে 'ধর্ষণ' করেছেন জামায়াতপন্থি সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন। বিচার চেয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করেছে নারী সাংবাদিক ঐক্য। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

সোমবার (২৫ মে) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী সাংবাদিক ঐক্য’ ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে সংগঠনের আহবায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুঁই বক্তব্য দেন।

এছাড়া দীর্ঘদিন ধরে হয়রানি এবং নৈতিক স্খলনের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্প্রতি জনৈক নারীকে ধর্ষণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওর বর্ণনা গণমাধ্যমে প্রকাশযোগ্য নয়।

মানববন্ধনে জেসমিন জুঁই বলেন, এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।

আরও পড়ুন <<>> রামিসাসহ সব শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজে ভুক্তভোগী দাবি করে সাংবাদিক জেসমিন জুঁই বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা ও কর্মপরিবেশ রক্ষায় খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ডিইউজের সদস্যপদ স্থগিত:

এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) ও ৬(৩)-এ উল্লেখিত বিধান অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা, নৈতিক স্খলন ও সুনামহানিকর কার্যকলাপের অভিযোগে খন্দকার আলমগীর হোসেনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে খন্দকার আলমগীর হোসেনকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিইউজে আরও জানায়, খন্দকার আলমগীর হোসেন সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৯ অনুযায়ী নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে নতুন করে কাউকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হবে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রেস ক্লাব থেকে বহিস্কৃত:

এছাড়াও জাতীয় প্রেস ক্লাব নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে খন্দকার আলমগীর হোসেনকে ক্লাবের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ এর 'ক' ধারা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অতীতেও অভিযোগ ছিল:

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হবার আগেই একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে অসদাচরণের দায়ে খন্দকার আলমগীরকে জাতীয় প্রেস ক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে ওই সাংবাদিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টির সুরাহা হয়।

কিছুদিন আগেও পৃথক ঘটনায় তার বিরুদ্ধে ক্লাবের নির্বাহী কমিটিতে অভিযোগ পড়ে। সে সময়ও মীমাংসা হয়।

জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি ও জামায়াত নেতা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কাজীম উদ্দিনের সঙ্গে খন্দকার আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিবির নেতা খন্দকার আলমগীর হোসেন গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিতে (বিডিপি) যোগদান করেন। তিনি নিবন্ধিত রাজনৈতিক দলটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসএস/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়