Apan Desh | আপন দেশ

নয়ছয় বুঝ দিয়ে কাজ করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:২৪, ২৫ মে ২০২৬

নয়ছয় বুঝ দিয়ে কাজ করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

ছবি: আপন দেশ

নয়ছয় বুঝ দিয়ে আর কোন কাজ করা যাবে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন। এটা তারেক রহমানের সরকার। 

সোমবার (২৫ মে) পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় সে আউলিয়ারঘাটে ওয়াই ব্রীজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন কালে প্রতিমন্ত্রী আজাদ রড, বালি, সিমেন্টের গুণগত মান যাচাই করে উষ্মা প্রকাশ করে বলেন, এ ব্রীজ বারবার হবেনা একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন।কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করবো। 
তিনি আরও বলেন, সিডিউল অনুপাতে কাজ করবেন। বিন্দু পরিমাণ অনিয়ম দূর্নীতি হলে ছাড় দেয়া হবেনা প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করব না। 

এসময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধানসহ স্থানীয় ব্যক্তি বর্গ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী

উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৮০ জনের মতো মানুষ শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। পরে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস টানা চার দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রথমদিনে ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ২২ জনের লাশ উদ্ধার করা হয়। পঞ্চম থেকে ১৮তম দিনে আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত ৭১ জনের লাশ উদ্ধার করা হয়। একজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি হলেন সরেন্দ্র নাথ বর্মণ (৬৩)।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়