Apan Desh | আপন দেশ

বিশ্বকাপে থাকছে যেসব প্রযুক্তি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৮, ২৫ মে ২০২৬

বিশ্বকাপে থাকছে যেসব প্রযুক্তি

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে আরও আধুনিক ও নির্ভুল করতে এবার থাকছে উন্নত প্রযুক্তির ব্যবহার। আগামী আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং ম্যাচ পরিচালনায় প্রযুক্তির ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি থাকবে।

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় হলো অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’, যা তৈরি করেছে অ্যাডিডাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এ তিন আয়োজক দেশের নাম ও প্রতীকী রঙ (নীল, লাল ও সবুজ) মিলিয়ে এ নাম রাখা হয়েছে।

এ বলের ভেতরে রয়েছে অত্যাধুনিক মোশন সেন্সর, যা প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ বার ডেটা সংগ্রহ করতে পারে। ফলে বল কোথায় আছে, কী গতিতে চলছে এবং কোন খেলোয়াড় স্পর্শ করছে—সব তথ্যই রিয়েল টাইমে জানা যাবে। সেন্সরটির ওজন মাত্র ১৪ গ্রাম, তাই বলের স্বাভাবিক গতি বা বাউন্সে কোনো প্রভাব পড়ে না।

এ প্রযুক্তি ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবস্থাকে আরও নির্ভুল করবে। মাঠের ক্যামেরা ও বলের ভেতরের সেন্সর একসঙ্গে কাজ করে সিদ্ধান্ত বিশ্লেষণ সহজ করবে।

আরও পড়ুন <<>> তিনজনের প্রার্থিতা প্রত্যাহারে নান্নুসহ ৮ পরিচালক নির্বাচিত

বলটির পাওয়ার সিস্টেমও আলাদা। ম্যাচ শুরুর আগে এটি চার্জ করতে হয় এবং একবার চার্জে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত চালু থাকে। বাইরে থেকে বোঝা যায় না যে বলের ভেতরে কোনো প্রযুক্তি আছে।

এ প্রযুক্তিকে ফুটবলে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছ করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়