Apan Desh | আপন দেশ

মিরপুরের কালশী বস্তিতে আগুন, ছড়িয়ে পড়ছে আশেপাশে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ২৫ মে ২০২৬

আপডেট: ২১:৫৭, ২৫ মে ২০২৬

মিরপুরের কালশী বস্তিতে আগুন, ছড়িয়ে পড়ছে আশেপাশে

ফাইল ছবি, আপন দেশ

রাজধানীর মিরপুরে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং আগুন আশপাশে আরও ছড়িয়ে পড়ছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় ৭টা ৩২ মিনিটে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন দমকলকর্মীরা।

এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং আগুন আশপাশে আরও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া আগুনের কারণে আশপাশের এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। 

আরও পড়ুন<<>>নারী কেলেঙ্কারীর ভিডিও ভাইরাল, মানববন্ধন, সাংবাদিক আলমগীর বহিস্কৃত

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে যুক্ত হয়।

স্থানীয় এবং আগুন নেভানোর কাজে জড়িত ফায়ার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের তীব্রতা বাড়ছে এবং সেটি আরও বিস্তৃত হয়েছে। এছাড়া আগুন নির্বাপণে পানির সংকট দেখা দিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে সেচ্ছাসেবী এবং স্থানীয়রাও যোগ দিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়