Apan Desh | আপন দেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৬, ২৫ মে ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ নির্মাণের যেমন ঘোষণা দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।

সোমবার (২৫ মে) দুপুরে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত এক টাকার বাজার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আগের সরকারগুলো অনেক আগেই পদ্মা ব্যারাজে অনেক দূর এগিয়ে নিয়েছিল, আমরা এটা জাস্ট একনেকে পাস করেছি।

দুলু আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব বক্তব্য দিচ্ছেন। তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে এসব সমালোচকদের কখনোই দেখা যায়নি। 

আরও পড়ুন<<>>মিরপুরের কালশী বস্তিতে আগুন 

মন্ত্রী বলেন, তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা, এটা নিয়ে আমি আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমরা যেমন পদ্মা ব্যারাজ করব তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করব। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। 

অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch