ছবি : আপন দেশ
বিদ্যুৎ ও জ্বালানি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, ‘বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ বিষয়ে আলোচনা হয়েছে।’
সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে, সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছের আজ।’
তিনি বলেন, ‘বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
আরও পড়ুন : ৩ জেলায় নতুন পুলিশ সুপার
তিনি আরও বলেন, ‘এসব সংযোগ শুধু বর্তমান নয় দীর্ঘমেয়াদেও ২ দেশের অর্থনীতির মধ্যে আরও ভালো সংযোগ গড়ে তুলতে পারে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































